Pages

Tuesday, February 17, 2015

ভাষার লড়াই ও রাষ্ট্রভাষা আন্দোলন





মাতৃভাষার অধিকার মানুষের সহজাত । ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তানের অধিকাংশ জনগনের ভাষা বাংলাকে বাদ দিয়ে উর্দূকে রাষ্ট্রভাষা করার উদ্যোগ নেয়া হলে রুখে দাঁড়ায় বীর বাঙালি ।
আটচল্লিশ আর বায়ান্নের রক্তস্রোতের মধ্যদিয়ে অর্জিত হয় রাষ্ট্রভাষা ‘বাংলা’ । রাষ্ট্রভাষা আন্দোলনের ঐতিহাসিক ঘটনাবলীর বস্তুনিষ্ট উপস্থাপন এই বইয়ের  অন্যতম উপজীব্য ।

রাষ্ট্রভাষা আন্দোলনের আরও ‘বাংলা’কে ভাষা হিসেবে প্রতিষ্ঠা পাবার জন্য লড়াই করতে হয়েছে অপরাপর ভাষা, সাম্প্রদায়িক শক্তি, উচ্চবিত্ত শ্রেণি এবং শাসকগোষ্ঠির সাথে । সে-লড়াইয়ের মূল কারিগর ছিল কবি, লেখক, কতিপয় রাজন্যবর্গ এবং প্রগতিশীল ভাবনার সামাজিক ও সাংস্কৃতিক শক্তি ।

রাষ্ট্রভাষা আন্দোলন, ভাষা হিসেবে প্রতিষ্ঠা পাবার লড়াই এবং বাংলাভাষার  উদ্ভবের সংক্ষিপ্ত বিবরনী নিয়েই এই গ্রন্থ ।
বইটির লেখক দেশের সাংস্কৃতিক আন্দোলনের  অন্যতম পুরোধা ব্যক্তিত্ত্ব গোলাম কুদ্দুছ ।    প্রচ্ছদ এঁকেছেন   অশোক কর্মকার ।  প্রকাশ করেছে নালন্দা প্রকাশ ।  অমর একুশের গ্রন্থমেলায় বইটি এখন পাওয়া যাচ্ছে ।

গোলাম কুদ্দুছ



No comments: