সমকাল ডেস্ক
ডায়াবেটিসের
একটি ম্যাজিক পিল আবিষ্কার করে ফেলেছেন গবেষকরা। তারা বলছেন, প্রতিদিন
নিয়মিত পিলটি সেবনে শারীরিক গঠন পুনর্বিন্যস্ত হয়ে টাইপ-১ ও টাইপ-২ উভয়
ধরনের ডায়াবেটিস রোগ সেরে যায়। সাধারণত মানুষের অন্ত্র বা নাড়িভুঁড়িতে থাকা
একটি উপাদান থেকে এ প্রোবায়োটিক পিলটি আবিষ্কার করেছেন নিউইয়র্কের কর্নেল
বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি, পিলটি ডায়াবেটিস রোগীর অগ্ন্যাশয়
থেকে ব্লাড সুগার অন্ত্রে স্থানান্তর করে। সাধারণত সুস্থ মানুষের অগ্ন্যাশয়
ইনসুলিনকে পরিশোধন করে গ্গ্নুকোজ লেভেল নিয়ন্ত্রণ করে। কিন্তু ডায়াবেটিস
রোগীদের ক্ষেত্রে অগ্ন্যাশয় হয় কোনো ইনসুলিন উৎপাদনই করে না কিংবা যে
পরিমাণ উৎপাদন করে, তা হরমোনের জন্য যথেষ্ট নয়। কর্নেল বিশ্ববিদ্যালয়ের
গবেষকরা বলছেন, প্রোবায়োটিক ম্যাজিক পিলের চিকিৎসা রক্তে গ্গ্নুকোজ লেভেল
৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। তাদের মতে, এই পিলের উচ্চতর ডোজ উভয় ধরনের
ডায়াবেটিস নিরাময়ে সক্ষম। মানুষের অন্ত্রের নির্যাস থেকে তৈরি এই নতুন
ম্যাজিক পিলে রয়েছে জীবন্ত ব্যাকটেরিয়া। কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক দল
আশা করছে, তাদের তৈরি করা পিলটি মানুষের শারীরিক বিন্যাস পাল্টে দিয়ে
টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস নিরাময়ের পথ উন্মোচন করবে। গবেষক দলের প্রধান
অধ্যাপক জন মার্চ বলেন, তাদের আবিষ্কারটি 'নীতিগতভাবে প্রমাণিত' হয়েছে।
তিনি বলেন, 'এখন এটা মানুষের মাঝে ভালোভাবে কাজ করলেই কেল্লা ফতে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য মানুষকে আর অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে
না।'
No comments:
Post a Comment