Pages

Tuesday, July 16, 2013

 
একাত্তরের একটি ছেলে //
একাত্তরের একটি ছেলে
মুক্তিযুদ্ধে গেলো,
যুদ্ধ শেষে ডিসেম্বরে
সবাই ফিরে এল।
ফিরলো নাতো সেই ছেলেটি
মায়ের বুক খালি,
চারদিকেতে ছড়িয়ে আছে
রক্তভেজা বালি।
বাবাও তার হারিয়ে গেছে
শাপলা বিলের তলে,
বোনের দেহ ভেসে গেছে
কবেই নদীর জলে।
বুলেট লাগা বুকের খুনে
লিখেছে সেই ছেলে,
যুদ্ধ আজো হয়নিরে শেষ
দিতে হবে আরো রক্ত ঢেলে।
মিলিটারির পায়ের দাগে
উজাড় ঘরবাড়ি,
মূত্যু যেন জীবন নিয়ে
খেলছ কাড়াকাড়ি।
সেই ছেলেটির ডাক শুনেছি
বলছে ওরে রুখ
যেদিন হবে শোষন শাষন
যেদিন হবে শেষ
সেদিন আমি ফিরবো ঘরে
স্বাধীন বাংলাদেশ ।।
 কবিতা :সংগ্রহিত

No comments: